News Flash

Image

আগুনে পুড়ে ছাই বসতঘর

বিশ্রামগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বিশ্রামগঞ্জ বাঁশতলী ভিলেজের আইপিএফটি ভাইস প্রেসিডেন্টের বসতঘর। বিধ্বংসী আগুনে গ্রাস করে নিলো বিশ্রামগঞ্জ বাঁশতলি এডিসি ভিলেজের বয়রামুড়া এলাকার পিন্টু দেববর্মার বসতঘর। পিন্টু দেববর্মা বিশ্রামগঞ্জ ডিভিশন আইপিএফটি ভাইস প্রেসিডেন্ট।

সোমবার সকালে পিন্টু দেববর্মা রান্না ঘরে আচমকাই গ্যাসের সিলিন্ডার থেকে আগুন গ্রাস করে নেই পুরো ঘর। রান্না করেছিল প্রচুর পরিমাণে রাবার সিট। মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে গোটা ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছারখার করে দেয়। কোনরকম প্রাণে বেঁচে ঘর থেকে বেরিয়ে আসেন পিন্টু দেববর্মা। সব মিলিয়ে ৭ থেকে ৮ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পিন্টু পিন্টু দেববর্মা।

সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ ডিভিশন আইপিএফটি ভাইস প্রেসিডেন্ট পিন্টু দেববর্মার বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে ত্রিপুরা ইয়থ আইপিএফটির প্রেসিডেন্ট বিকাশ দেববর্মা সহ আইপিএফটির কর্মীরা। কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে। তবে রাস্তার বেহাল দশার ধরুন বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে ইঞ্জিন ঘটনাস্থলে সময়মতো ছুটে যেতে পারেনি অভিযোগ করলেন ক্ষতিগ্রস্ত পিন্টু দেববর্মা।

এদিকে পিন্টু দেববর্মার বাড়িতে আগুন লাগার সাথে সাথে পার্শ্ববর্তী বাড়ি ঘরের লোকজন তাদের ঘরের সমস্ত কিছু বের করে নিতে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু কেউই পিন্টু দেববর্মার বাড়িতে আগুন নেভাতে সেইভাবে সহযোগিতার হাত বাড়ায়নি। কাঠফাটা রোদে রান্নাঘরের আগুন রাবার সিট আসার সাথে সাথে আগুন যেন ভয়াবহ আকার ধারণ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সর্বদা সহযোগিতা করার আশ্বাস দিলেন ইউথ আইপিএটির রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা।

Releated Posts

ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু, দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

উদয়পুর, ২৩ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতি ও অসাবধানতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গঙ্গাছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 23, 2026

ষষ্ঠ তফসিল দিবসে আগরতলায় আইপিএফটি -র র‍্যালি, ফের উঠল ‘তিপরাল্যান্ড’-এর দাবি

আগরতলা, ২৩ আগস্ট: ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে রবিবার আগরতলায় র‍্যালি ও জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি এবং তাদের সহযোগী…

ByByReshmi Debnath Aug 23, 2026

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top