News Flash

Image

শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি

কৈলাসহর, ২৪ ফেব্রুয়ারি: কৈলাসহর ভগবাননগরস্থিত বেসরকারি হাসপাতালের সন্নিকটে এক বাড়িতে দুঃসাহসিক চুরিকান্ড সংঘটিত করে চোরের দল।

আইটিআইয়ের শিক্ষক অরুণ চন্দ্র দে গতকাল রাত নয়টা নাগাদ শহরে আসেন। উনার পুত্র পড়াশোনার সূত্রে রাজস্থানে থাকে। তার সাথে অরুণ চন্দ্রদের স্ত্রী রাজস্থানের বসবাস করেন। বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির পেছন দিকের কাঁচের জানালা ভেঙ্গে ঘরের ছিটকিরি খুলে আলমারি ভেঙ্গে নগদ পনের হাজার টাকা সহ চার ভরি স্বর্ণের অলংকার চুরি করে নিয়ে যায় চোর। শহর থেকে অরুণ চন্দ্র দে বাড়িতে আসার পর রাতে ঘুমাতে যাবার সময় বিষয়টি তার নজরে আসে। পিছনের দরজা খুলা দেখে তিনি সাথে সাথে আলমারিতে গিয়ে দেখেন আলমারি ভাঙ্গা। আলমারিতে স্বর্ণের অলংকার নেই। প্রায় এক বছরে শহরে বেশ কয়েকটি এ ধরনের চুরি কান্ড সংঘটিত হয়েছে। এধরনের ঘটনায় মানুষ আতঙ্কে রয়েছেন।

Releated Posts

ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু, দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

উদয়পুর, ২৩ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতি ও অসাবধানতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গঙ্গাছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 23, 2026

ষষ্ঠ তফসিল দিবসে আগরতলায় আইপিএফটি -র র‍্যালি, ফের উঠল ‘তিপরাল্যান্ড’-এর দাবি

আগরতলা, ২৩ আগস্ট: ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে রবিবার আগরতলায় র‍্যালি ও জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি এবং তাদের সহযোগী…

ByByReshmi Debnath Aug 23, 2026

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top