News Flash

  • Home
  • দেশ
  • “জাতি গঠনে নির্ণায়ক ভূমিকা নিয়েছিলেন”, সহজানন্দ সরস্বতীকে শ্রদ্ধা শাহর
Image

“জাতি গঠনে নির্ণায়ক ভূমিকা নিয়েছিলেন”, সহজানন্দ সরস্বতীকে শ্রদ্ধা শাহর

কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি.স.): স্বামী সহজানন্দ সরস্বতীকে শ্রদ্ধা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “আমি মহান চিন্তাবিদ, কর্মযোগী স্বামী সহজানন্দ সরস্বতী জিকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি এবং তাঁকে শ্রদ্ধা জানাই। স্বামী সহজানন্দ সরস্বতী জি, যিনি সন্ন্যাসী হিসেবে জাতি গঠনে নির্ণায়ক ভূমিকা পালন করেছিলেন, সমাজের বঞ্চিত ও শোষিত অংশগুলির উন্নতির জন্য তাঁর সারাজীবন নিবেদিত ছিলেন।

কৃষক কল্যাণ ও সমাজ সংস্কারের দিকনির্দেশনায় স্বামীজির জীবন সবসময় পথপ্রদর্শক হয়ে থাকবে।”

প্রসঙ্গত সহজানন্দ সরস্বতী (২২ ফেব্রুয়ারী ১৮৮৯ – ২৬ জুন ১৯৫০) ছিলেন তপস্বী, ছিলেন প্রখ্যাত লেখক, সমাজ সংস্কারক, বিপ্লবী এবং জাতীয়তাবাদী ও কৃষক নেতা। প্রাথমিকভাবে তাঁর সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড মূলত বিহারে কেন্দ্রীভূত ছিল। ধীরে ধীরে সর্বভারতীয় কিষাণ সভা গঠনের মাধ্যমে ভারতের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। একটি আশ্রম স্থাপন করে জীবনের শেষভাগে সেখান থেকেই তাঁর বেশিরভাগ কাজ করেছিলেন।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top