News Flash

  • Home
  • দেশ
  • মহাকুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু বাংলার ৪ পুণ্যার্থীর, জখম আরও ৬

মহাকুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু বাংলার ৪ পুণ্যার্থীর, জখম আরও ৬

কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি.স.): মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে ফের দুর্ঘটনা। এবার মৃত্যু হল পশ্চিমবঙ্গের চার পুণ্যার্থীর। জানা গিয়েছে, মৃতরা হুগলির কামারপুকুরের বাসিন্দা। তাঁরা একটি গাড়িতে চড়ে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু শুক্রবার গভীর রাতে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ধানবাদের জিটি রোডে রাজগঞ্জের ডালুডিহের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। এসইউভি-তে চালক ছাড়া তিন জন মহিলা যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে চালক-সহ চারজনেরই মৃত্যু ঘটেছে।

জানা গিয়েছে, একটি লরির সঙ্গে গাড়িটির সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়েছে আরও একটি চার চাকা গাড়ি। সেটিও পিছন থেকে এসে এই গাড়িটিকে ধাক্কা মারে। সেই গাড়িটিরও ৬ জন যাত্রী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top