News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতকে বৈশ্বিক স্তরে উন্নীত করার জন্য নতুন জাতীয় শিক্ষা নীতি তৈরি করা হয়েছে : ধর্মেন্দ্র প্রধান
Image

ভারতকে বৈশ্বিক স্তরে উন্নীত করার জন্য নতুন জাতীয় শিক্ষা নীতি তৈরি করা হয়েছে : ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): নতুন জাতীয় শিক্ষা নীতির পক্ষে ফের সওয়াল করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জোর দিয়ে বলেছেন, ভারতকে বৈশ্বিক স্তরে উন্নীত করার জন্য নতুন জাতীয় শিক্ষা নীতি তৈরি করা হয়েছে। শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১০১-তম সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় শিক্ষা নীতি ২০২০-র কল্পনা করেছেন। ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি বিকশিত ভারতে রূপান্তর করার জন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে।”

ধর্মেন্দ্র প্রধান আরও বলেছেন, “এটা সম্ভব হবে, যদি দিল্লি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আমরা দেশে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করতে পারি। জ্ঞান এবং শিক্ষার আন্তঃসংযোগ বর্তমান বিশ্বের যোগাযোগ, ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং মেশিন লার্নিং গুরুত্বপূর্ণ। এখন আমাদের জনসংখ্যার ৬০ শতাংশ ৩৫ বছরের কম বয়সী যুবকদের নিয়ে গঠিত এবং তারাই ভারতের ভবিষ্যতের চালিকা শক্তি।” দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১০১-তম সমাবর্তনে ভাষণ দেওয়ার সময় ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি বিকশিত দেশে পরিণত করা সম্ভব শুধুমাত্র জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাস্তবায়নের মাধ্যমে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top