News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যথাযোথ্য মর্যাদায় রাজ্যে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপিত
Image

যথাযোথ্য মর্যাদায় রাজ্যে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপিত

আগরতলা, ২১ ফেব্রুয়ারী : যথাযোগ্য মর্যাদায়আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয়েছে৷ এই উপলক্ষে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসের অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়৷ তাছাড়া, এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগরতলা টাউনহলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তাছাড়া, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এদিন বাংলাদেশ সহকারি হাইকমিশনারের অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা হয়৷ এদিন আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার স্বীকৃতি আদায়ের জন্য যেসব বীর সন্তান আত্ম বলিদান করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার আরিফ মহম্মদ সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার আরিফ মহম্মদ বলেন, ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হবে। পাশাপাশি, এদিন তিনি সবাইকে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগরতলা টাউনহলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, রাজ্য সরকার সকল ভাষার প্রতি সম্মান জানায় ও রাজ্যের সকল ভাষার উন্নয়নে কাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত স্কুল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে মাতৃভাষার সঙ্গে অন্যান্য ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে বলেন তিনি ।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top