News Flash

  • Home
  • খেলা
  • ইউরোপা লিগ থেকে গালাতাসারাইয়ের বিদায়
Image

ইউরোপা লিগ থেকে গালাতাসারাইয়ের বিদায়

ইস্তাম্বুল, ২১ ফেব্রুয়ারি(হি.স.) : প্রথম লেগে ডাচ ক্লাব এজেড আলকমারের কাছে ৪-১ এ হারার পরই গালাতাসারাইয়ের ইউরোপা লিগ থেকে বিদায় প্রায় ঠিক হয়ে গিয়েছিল। আর বৃহস্পতিবার রাতে দ্বিতীয় লেগেও বিশেষ কিছু করতে পারল না ওসিমেন-মার্টেনসরা। ফলে ইউরোপা লিগের শেষ ষোলোতে থেকে বিদায় নিতে হল তুর্কি জায়ান্টদের।

ঘরের মাঠে ইউরোপা লিগের প্লে অফ ম্যাচের দ্বিতীয় লেগে এজেড আলকমারের সঙ্গে ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে গালাতাসারাই। এর ফলে দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে হেরে গালাতাসারাই ইউরোপা লিগ থেকে বিদায় নিল। আলকমারের হয়ে গোল দুটি করেছেন সেইয়া মাইকুমা এবং ডেনসো ক্যাসিয়াস। আর গালাতাসারাইয়ের হয়ে গোল দুটি করেছেন রোল্যান্ড সাল্লাই এবং ভিক্টর ওসিমেন।

আর বৃহস্পতিবার রাতে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইতালিয়ান ক্লাব রোমাও। তারা দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোকে। প্রথম লেগে দুটি দলের ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে। দ্বিতীয় লেগে রোমার হয়ে দুইটি গোল করেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। আর পোর্তোর হয়ে গোলটি করেন পিসিলি।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top