News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে উদযাপিত হল না মাতৃভাষা দিবস
Image

বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে উদযাপিত হল না মাতৃভাষা দিবস

বীরভূম, ২১ ফেব্রুয়ারি (হি.স.): মাতৃভাষা দিবসে বাংলাদেশের জটিল পরিস্থিতির মধ্যে বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে উদযাপিত হল না মাতৃভাষা দিবস। এমনকী বাতিল করা হয়েছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানও।

যদিও মূল অনুষ্ঠান বন্ধ হয়নি। তা হয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে। শুক্রবার সকালে পূরবী গেট থেকে একটি শোভাযাত্রাও হয়েছে। বাংলাদেশ ভবনের সংস্কারের কাজ চলায় অনুষ্ঠান করা যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে বর্ণাঢ্য পদযাত্রা হয়। সেখানে অংশ নেন উপাচার্য বিনয় কুমার সোরেন, অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়, জনসংযোগ আধিকারিক-সহ বিভিন্ন ভবনের পড়ুয়ারা। বিশ্বভারতীর পড়ুয়ারা বলেন, “বাংলাদেশ ভবনে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান না হলেও সকালে ছাত্র-ছাত্রী ও অধ্যাপকদের মিলিত বর্ণাঢ্য পদযাত্রা ছাড়াও আলপনা দিয়েও রাঙিয়ে তোলা হয় ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top