News Flash

  • Home
  • প্রধান খবর
  • কিছু বাংলাদেশিরও ভারতের আধার-ভোটার কার্ড আছে, মন্তব্য হাইকোর্টের
Image

কিছু বাংলাদেশিরও ভারতের আধার-ভোটার কার্ড আছে, মন্তব্য হাইকোর্টের

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরও আধার-ভোটার কার্ড রয়েছে। তাই এই দুই পরিচয়পত্র কি আদৌ ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ? সোমবার জাল পাসপোর্ট মামলার শুনানিতে এই প্রশ্ন তুলে দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

বর্ধমানের বাসিন্দা দুলাল শীল ও তাঁর স্ত্রী স্বপ্না শীলকে একবছর আগে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তাঁরা আদতে বাংলাদেশি। জাল আধার-ভোটার কার্ড বানিয়ে এদেশে থাকছিলেন বলে দাবি পুলিশের। সোমবার তাঁদের জামিন মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি।

তাঁর পর্যবেক্ষণ, “আধার কার্ড, ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাকি? এই রকম জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড প্রত্যেক বাংলাদেশির আছে। ওদের আবার কেউ কেউ এদেশের নাগরিক দেখাতে করও দেয়।” তাঁর কথায়, “আমেরিকা থেকে যাদের বের করে দিচ্ছে, তাঁদের মধ্যেও এই একই ঘটনা দেখা যাচ্ছে।”

এদিন মামলাকারীর আইনজীবীর বক্তব্য, অভিবাসন দফতর থেকে কেউ উত্তর দেয়নি। ফলে পাসপোর্ট জাল করেছে, তা কীভাবে প্রমাণিত? জানা গিয়েছে, ২০১০ সালে এদেশে আসে ওই পরিবার। ফরেনার্স রেজিস্ট্রেশন অ্যামেন্ড আইন ২০১৯ আইনের ধারা ২ অনুযায়ী ২০১৪ সালের আগে যারা এদেশে এসেছেন তাঁদের এদেশের নাগরিক বলে গণ্য করা হবে। এই যুক্তি দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন অভিযুক্তদের আইনজীবী। কিন্তু তাতে সন্তুষ্ট হননি বিচারপতি। বর্ধমানের ওই দম্পতির জামিন খারিজ করে দেয় আদালত।

Releated Posts

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top