News Flash

  • Home
  • দিনের খবর
  • “ভবিষ্যৎ বিপ্লবীদের পথপ্রদর্শক হয়ে ওঠেন”, বাসুদেব বলবন্ত ফাড়কেকে শ্রদ্ধা অমিত শাহর
Image

“ভবিষ্যৎ বিপ্লবীদের পথপ্রদর্শক হয়ে ওঠেন”, বাসুদেব বলবন্ত ফাড়কেকে শ্রদ্ধা অমিত শাহর

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): “আমি অমর শহীদ বাসুদেব বলবন্ত ফাড়কে জিকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই”। সোমবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিতবাবু লিখেছেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র আন্দোলনের শিঙা বাজিয়েছিলেন তিনি। দেশবাসীকে জাতি, ধর্ম ও অঞ্চলের ঊর্ধ্বে উঠে নিজেদের সংগঠিত করতে এবং স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিত করেছিলেন।

অমর শহীদ ফাড়কেজি তাঁর বীরত্ব ও প্রজ্ঞা দিয়ে ব্রিটিশ শাসনকে নস্যাৎ করে ভবিষ্যৎ বিপ্লবীদের পথপ্রদর্শক হয়ে ওঠেন। ব্রিটিশ রাজকে ভীত করে তুলেছিলেন। তাঁকে তাঁর মৃত্যুবার্ষিকীতে বিনম্র প্রণাম।”

প্রসঙ্গত, ১৯৮৪ সালে ভারত সরকার ফাড়কের সম্মানে ৫০ পয়সার একটি ডাকটিকিট জারি করে। দক্ষিণ মুম্বইয়ের মেট্রো সিনেমার কাছে

একটি চকের নামকরণ করা হয় তাঁর সম্মানে। তাঁর ওপর তৈরি গজেন্দ্র আহিরে পরিচালিত একটি মারাঠি চলচ্চিত্র ২০০৭-এর ডিসেম্বর মাসে মুক্তি পায়।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top