News Flash

  • Home
  • দেশ
  • ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ
Image

২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ

প্রয়াগরাজ, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখা হচ্ছে। মহাকুম্ভ শেষ হওয়ার পর ২৭ ফেব্রুয়ারি থেকে ফের চালু করা হবে এই স্টেশন।

শুধু তাই নয়, পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ভিড় এড়াতে প্রয়াগরাজগামী ১৫টি ট্রেনের রুট বাতিল করা হয়েছে। এই গাড়িগুলি প্রয়াগরাজ জংশনে দাঁড়াবে না।

শনিবার নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। বিরাট আয়োজন সত্ত্বেও প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে পরিস্থিতি সামাল দিতে নাজেহাল দশা রেল কর্তৃপক্ষের। এই অবস্থায় গত ১৪ ও ১৬ ফেব্রুয়ারি এই স্টেশন বন্ধ রেখেছিল রেল। এবার মেলা চলাকালীন পুরোপুরি তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহাকুম্ভ উপলক্ষে গোটা ভারত যেন হুমড়ি খেয়ে পড়েছে প্রয়াগরাজে। দেশের নানা প্রান্ত থেকে এখানে এসে হাজির হচ্ছেন কোটি কোটি মানুষ। ভয়াবহ ভিড়, একের পর এক দুর্ঘটনার জেরে এবার কড়া পদক্ষেপ ভারতীয় রেলের। এখনও পর্যন্ত ৫৩ কোটির বেশি মানুষ ডুব দিয়েছেন ত্রিবেণী সঙ্গমে। কুম্ভগামী বিরাট জনস্রোতের জেরে দেশের নানা জায়গা থেকে দুর্ঘটনার খবর সামনে এসেছে।

Releated Posts

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…

ByByNews Desk Jun 16, 2026

খান স্যারের দুই নিরাপত্তারক্ষীকে জামিন দিল না পাটনা আদালত, চাইল হালনাগাদ কেস ডায়েরি

পাটনা, ১৬ জুন (আইএএনএস): জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান ওরফে ‘খান স্যার’-এর দুই নিরাপত্তারক্ষীর জামিনের আবেদন নিয়ে মঙ্গলবার শুনানি…

ByByNews Desk Jun 16, 2026

মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে ২৩ জুন দিল্লিতে বিক্ষোভে নামছেন তামিলনাড়ুর কৃষকরা

তিরুচি, ১৬ জুন (আইএএনএস): কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করল তামিলনাড়ুর কৃষক সংগঠনগুলি। কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top