News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্ঘটনা এড়াতে নয়াদিল্লি রেলস্টেশনে বন্ধ করা হল প্ল্যাটফর্ম টিকিট বিক্রি
Image

দুর্ঘটনা এড়াতে নয়াদিল্লি রেলস্টেশনে বন্ধ করা হল প্ল্যাটফর্ম টিকিট বিক্রি

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): পদপিষ্টের ঘটনার পর কড়া সতর্কতা নয়াদিল্লি রেল স্টেশনে৷ কোনও রকম দুর্ঘটনা এড়াতে এবার বন্ধ করে দেওয়া হল প্ল্যাটফর্ম টিকিটের বিক্রি।

সোমবার থেকে ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ কুম্ভমেলার শেষ দিন পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে রেলওয়ে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে৷

রেলকর্তারা জানান, যাত্রীদের স্টেশনে ছাড়ার জন্য পরিবারের অন্যান্য ব্যক্তিরাও তাঁদের সঙ্গে স্টেশনে আসেন৷ তাতেই ভিড় বেড়ে যায়৷ পদপিষ্ট হওয়ার দিনও প্রচুর সংখ্যক মানুষ তাদের পরিবারের সদস্যদের ট্রেনে তুলে দিতে আসেন। প্ল্যাটফর্মে যাত্রী সংখ্যা এমনিতেই বেশি ছিল৷ এই পরিস্থিতিতে প্ল্যাটফর্ম টিকিট কেটে আসা লোকের সংখ্যাও বেড়ে যাওয়ায় ভিড় আরও বেড়ে যায়৷

সেই অবাঞ্ছিত ভিড় রুখতেই প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করা হয়েছে বলে রেল সূত্রে খবর৷ এই নির্দেশের পরেও যদি কোনও ব্যক্তি পরিবারের সদস্যদের ট্রেনে তুলতে আসেন তাহলে তিনি প্ল্যাটফর্মে যেতে পারবেন না৷ আর প্ল্যাটফর্ম টিকিট ছাড়া আত্মীয়দের ট্রেনে তুলতে ভিতরে গিয়ে যদি ধরা পড়েন তাহলে তাঁকে জরিমানা করা হবে৷ ফলে সমস্যায় পড়তে পারেন সেই ব্যক্তি৷ তাই রেলের তরফে অনুরোধ করা হয়েছে, সংশ্লিষ্ট যাত্রী ছাড়া অন্য কেউ যেন প্ল্যাটফর্মে না ঢোকেন৷

Releated Posts

ব্যাংকক থেকে মাদক পাচারের চেষ্টা, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার যুবতী; উদ্ধার ১১.৮২ কোটি টাকার হাইড্রোপনিক গাঁজা

মুম্বই, ১২ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল শুল্ক দফতর। ব্যাংকক থেকে ভারতে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top