News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি ও বিহারের পর এবার, দেশের তিন প্রান্তে অনুভূত ভূকম্পন
Image

দিল্লি ও বিহারের পর এবার, দেশের তিন প্রান্তে অনুভূত ভূকম্পন

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি, বিহারের সিওয়ান-এর পর ওড়িশার পুরী। সোমবার সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে কেঁপে উঠল দেশের তিন প্রান্ত। সোমবার সকালে প্রথমে দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়, এরপরই কেঁপে ওঠে বিহারের সিওয়ান, তারপর ওড়িশার পুরীতে ভূকম্পন অনুভূত হয়েছে।

সোমবার সকাল ৫টা ৩৬ মিনিটে কেঁপে উঠেছিল দিল্লি এবং‌ সংলগ্ন এলাকা। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.০। কিন্তু কম্পনের তীব্রতা সেই মাত্রার তুলনায় অনেকটাই বেশি ছিল বলে দাবি স্থানীয়দের একাংশের। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায় দিল্লির ভূমিকম্পের উৎসস্থল মাটির মাত্র পাঁচ কিলোমিটার নীচে। মনে করা হচ্ছে, উৎসস্থলের গভীরতা কম থাকার জন্যই কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

এরপর সকাল ৮.০২ মিনিটে কম্পন অনুভূত হয় বিহারের সিওয়ান জেলার বিস্তীর্ণ অংশে। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। অবশ্য পুরীর ভূকম্পের উৎসস্থল কোথায়, তা এখনও জানা যায়নি। তবে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top