News Flash

  • Home
  • দেশ
  • ১০ দিন অতিক্রান্ত, এখনও মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বিজেপি : অতিশী
Image

১০ দিন অতিক্রান্ত, এখনও মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বিজেপি : অতিশী

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপি। কবে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, কে হবেন মুখ্যমন্ত্রী, তা এখনও জানায়নি বিজেপি। এমতাবস্থায় বিজেপিকে কটাক্ষ করলেন আম আদমি পার্টি (এএপি)-র নেত্রী অতিশী মারলেনা। তাঁর কথায়, “দিল্লি নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১০ দিন অতিক্রান্ত। দিল্লির মানুষ আশা করেছিল, বিজেপি ৯ তারিখে তাঁদের মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করবে, ১০ তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং তারপরে তাঁদের কাজ শুরু হবে।”

অতিশী আরও বলেছেন, “১০ দিন পার হলেও মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বিজেপি। এটা প্রমাণিত হয়েছে যে, দিল্লি সরকার চালানোর জন্য বিজেপির একটিও মুখ্যমন্ত্রী প্রার্থী নেই। এখন এটা স্পষ্ট যে, প্রধানমন্ত্রী ৪৮ জন বিধায়কের কাউকে বিশ্বাস করেন না; তাঁদের কারোরই সরকার পরিচালনার ক্ষমতা নেই।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top