News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাগবাসায় পুলিশের জালে মাদক দ্রব্য সহ দুই পাচারকারী আটক
Image

বাগবাসায় পুলিশের জালে মাদক দ্রব্য সহ দুই পাচারকারী আটক

ধর্মনগর, ১৬ ফেব্রুয়ারি : রবিবার সকালে বাগবাসা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে জাতীয় সড়কে নাগা চেকিংয়ের মধ্য দিয়ে মাদক দ্রব্য সহ দুই পাচারকারী আটক করতে সক্ষম হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, বাগবাসা থানার পুলিশের কাছে সম্প্রতি গোপন সূত্রে খবর আসে, অসমের শ্রীভূমি জেলা থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য বাগবাসা এলাকা দিয়ে আসছে। এই খবরের ভিত্তিতে আজ পুলিশ কর্মীরা জাতীয় সড়কে ওৎ পেতে বসে।

কিছুক্ষণ পর, একটি সন্দেহজনক ওয়াগনার গাড়ি আসলে পুলিশ সেটিকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ির সামনের ও পিছনের সিটের বিভিন্ন জায়গা থেকে ১৮টি সাবানের বাক্সে ১৮ প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ ওই মাদক দ্রব্য সহ গাড়িতে থাকা দুই পাচারকারীকে আটক করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এই মাদক চক্রের মূল মাথাদের সন্ধান পেতে চেষ্টা করছেন।

Releated Posts

উত্তর-পূর্ব ভারতে ১৪ কোটি টাকা মূল্যের ৭১ লক্ষ চোরাচালানকৃত বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে ডিআরআই : গ্রেপ্তার চার

নয়াদিল্লি: ১২ জুন: বিদেশি সিগারেট চোরাচালানের বিরুদ্ধে এক বড় অভিযানে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) উত্তর-পূর্ব ভারতে একাধিক…

ByByReshmi Debnath Jun 13, 2026

জনগণকে বিব্রত করতে রাজ্যে বিজেপি ও তিপরা মথার মধ্যে মতপার্থক্যের ছবি তুলে ধরা হচ্ছে: বিরোধী দলনেতা

আগরতলা, ১২ জুন: প্রদ্যোত কিশোর দেববর্মণের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারী নিহত

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১২ জুন: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লাঠিয়াপূড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারীর মৃত্যুর ঘটনা…

ByByReshmi Debnath Jun 13, 2026

নীতি আয়োগের বৈঠকে ত্রিপুরার উন্নয়ন অগ্রাধিকারের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১২ জুন: উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবদের নিয়ে নীতি আয়োগ আয়োজিত এক গুরুত্বপূর্ণ আন্তঃক্রিয়ামূলক বৈঠকে অংশগ্রহণ করে…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top