News Flash

  • Home
  • দিনের খবর
  • বুধে বৃষ্টির পূর্বাবাস দক্ষিণবঙ্গে, একইসঙ্গে বাড়বে তাপমাত্রাও
Image

বুধে বৃষ্টির পূর্বাবাস দক্ষিণবঙ্গে, একইসঙ্গে বাড়বে তাপমাত্রাও

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): আগামী বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। তার আগে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। ১৮ তারিখের পর থেকে তাপমাত্রাও বৃদ্ধি পেতে থাকবে। শনিবারের তুলনায় রবিবারই সামান্য বেড়েছে তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর ১৯ ও ২০ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। ২০ ফেব্রুয়ারি কলকাতা, হাওড়া ও হুগলিতেও বৃষ্টি প্রত্যাশিত।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top