News Flash

  • Home
  • প্রধান খবর
  • পদপিষ্টের ঘটনায় শোকস্তব্ধ রাষ্ট্রপতি, ক্ষতিপূরণ ঘোষণা রেলের
Image

পদপিষ্টের ঘটনায় শোকস্তব্ধ রাষ্ট্রপতি, ক্ষতিপূরণ ঘোষণা রেলের

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): নতুন দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শোকপ্রকাশ করেছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। রাষ্ট্রপতি মুর্মু এক্স হ্যান্ডেলে জানিয়েছে, নতুন দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির খবর জানতে পেরে গভীরভাবে মর্মাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় শোকবার্তায় জানিয়েছেন, “নতুন দিল্লি রেল স্টেশনে প্রাণহানির ঘটনায় ব্যথিত। আমি এই মর্মান্তিক ক্ষতির জন্য আমার আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আমি আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।” রেলের তরফে পদপিষ্টের ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে রবিবার। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। এ ছাড়া, শনিবারের ঘটনায় যাঁরা গুরুতর জখম, তাঁরা পাবেন আড়াই লক্ষ টাকা। যাঁদের আঘাত সামান্য, তাঁদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top