News Flash

  • Home
  • দিনের খবর
  • কেন্দ্র শুধুমাত্র নিজেদের ভাবমূর্তি নিয়ে চিন্তিত, মানুষের কথা ভাবে না : পবন খেরা
Image

কেন্দ্র শুধুমাত্র নিজেদের ভাবমূর্তি নিয়ে চিন্তিত, মানুষের কথা ভাবে না : পবন খেরা

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): নতুন দিল্লি রেল স্টেশনে শনিবার রাতের পদপিষ্ট হওয়ার ঘটনায় কেন্দ্রীয় সরকার ও রেলমন্ত্রককে দুষলেন কংগ্রেস নেতা পবন খেরা। তাঁর মতে, কেন্দ্র শুধুমাত্র নিজেদের ভাবমূর্তি নিয়ে চিন্তিত, মানুষের কথা ভাবে না। রবিবার পবন খেরা বলেছেন, নতুন দিল্লি রেল স্টেশনে গত রাতের পদপিষ্ট হওয়ার ঘটনার পরে সরকারের সমস্ত স্তর উন্মোচিত হয়েছে। রেল প্রশাসন ও রেলমন্ত্রী এই খবর চাপা দেওয়ার চেষ্টা করছিল। তাঁরা ক্রমাগত টুইট করছিল যে, সেখানে কোনও পদপিষ্টের ঘটনা ঘটেনি, শুধু মানুষের বিশাল ভিড় ছিল।

পবন খেরা আরও বলেছেন, “সরকার প্রাণহানি কমানো নিয়ে চিন্তিত নয়, খবর ছড়ানো বন্ধ করতেই উদগ্রীব। তাঁরা শুধু নিজেদের ভাবমূর্তি নিয়ে চিন্তা করে, মানুষের কথা ভাবে না। মহাকুম্ভে আসা কোটি কোটি মানুষের আস্থার মূল্যে তাঁরা নিজেদের ভাবমূর্তি নিয়ে চিন্তিত।”

Releated Posts

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: এখনও যোগাযোগহীন ২৮৮ ভারতীয়, উদ্ধার ২১ জন

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনও ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top