News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় ব্যথিত কেজরিওয়াল, শোকাহত এএপি প্রধান
Image

দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় ব্যথিত কেজরিওয়াল, শোকাহত এএপি প্রধান

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): নতুন দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। রবিবার এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন, নতুন দিল্লি রেল স্টেশনে দুর্ঘটনায় মহাকুম্ভে যাওয়া ভক্তদের মর্মান্তিক মৃত্যু দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক। ঈশ্বরের কাছে তাঁদের আত্মার শান্তি কামনা করছি। দুর্ঘটনায় যারা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা।”

উল্লেখ্য, শনিবার রাতে নতুন দিল্লি রেল স্টেশনে যাত্রীদের ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে পড়ে তিন শিশু, ১৪ মহিলা-সহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। শনিবার রাত ১০টা নাগাদ পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top