News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশে রেললাইনের পাশে দুই বন্ধুর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

উত্তর প্রদেশে রেললাইনের পাশে দুই বন্ধুর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বাগপত, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার সকালে উত্তর প্রদেশের বাগপতের বড়ৌত রেলস্টেশনের কাছে দুই যুবকের দেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। খবরটি প্রথমে স্টেশন মাস্টারকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে এবং তাদের পরিচয় শনাক্ত করে।

এক পুলিশ আধিকারিক জানান মৃতদের পরিচয় কোটানা রোডের বাসিন্দা অরুণ তোমর ওরফে ছোটু (২৩) এবং ছপরৌলি বড়ৌতের বাসিন্দা শিবম ওরফে ভূরা (২৩) হিসাবে শনাক্ত করা হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ট্রেনের লোকো পাইলট দেখতে পান এবং রিপোর্ট করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই যুবক একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তবে তাঁরা কীভাবে ট্রেন দুর্ঘটনার শিকার হলেন, তা এখনও পরিষ্কার নয়। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা এ বিষয়ে কথা বলতে চাইছেন না।

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং মরদেহগুলির ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে।

Releated Posts

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: এখনও যোগাযোগহীন ২৮৮ ভারতীয়, উদ্ধার ২১ জন

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনও ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top