News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতবর্ষের উত্তরাধিকারী হিন্দুরাই, পূর্ব বর্ধমানের সভায় বার্তা মোহন ভাগবতের
Image

ভারতবর্ষের উত্তরাধিকারী হিন্দুরাই, পূর্ব বর্ধমানের সভায় বার্তা মোহন ভাগবতের

পূর্ব বর্ধমান, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): ভারতবর্ষের উত্তরাধিকারী হিন্দুরাই, রবিবার পূর্ব বর্ধমানের সভায় এই বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। রবিবার পূর্ব বর্ধমানের তালিত সাই কমপ্লেক্সের মাঠের সভায় মোহন ভাগবত বলেছেন, “অনেকে প্রশ্ন করেন হিন্দু সংগঠনগুলিকেই কেন আমরা গুরুত্ব দিই। তাদের জন্য আমার উত্তর এটাই যে হিন্দুসমাজই দেশের মধ্যে দায়িত্ববান। আর তাই হিন্দুদের আমরা ঐকবদ্ধ করতে চাই। কারণ হিন্দুরাই ভারতবর্ষের উত্তরাধিকারী।”

তিনি আরও বলেন, “ভারতের একটি স্বভাব আছে, এবং যারা ভেবেছিল যে তারা সেই স্বভাবের সঙ্গে বাঁচতে পারবে না, তারা নিজেদের আলাদা দেশ তৈরি করেছে। কিন্তু হিন্দুরা গোটা বিশ্বের বৈচিত্রকে আপন করে নিয়েছে। আমরা প্রায়শই বলি বৈচিত্রের মধ্যে ঐক্য। কিন্তু হিন্দুরা বোঝে বৈচিত্র্যই আসলে একতা। ভারত মহারাজা বা সম্রাটদের কথা কেউ মনে রাখেনি। সবাই মনে রেখেছেন যিনি ১৪ বছর বনবাসে গিয়েছিলেন তাঁকে।”

মোহন ভাগবত বলেন, “এটাই ভারতের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যিনি মেনে চলেন, তিনিই প্রকৃত হিন্দু। গোটা দেশের বৈচিত্রকে এক সুতোয় বেঁধে রাখেন হিন্দুরাই। তবে কাউকে আঘাত দেওয়ার মতো কাজ কখনই আমরা করব না। শাসকপক্ষ, প্রশাসন তাদের কর্তব্য পালন করে। দেশের জন্যে কাজ করতে সকলকে এগিয়ে আসতে হবে।”

Releated Posts

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top