News Flash

  • Home
  • দেশ
  • মহাকুম্ভের জন্য উত্তর প্রদেশের অর্থনীতি ৩ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পাবে : যোগী আদিত্যনাথ
Image

মহাকুম্ভের জন্য উত্তর প্রদেশের অর্থনীতি ৩ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পাবে : যোগী আদিত্যনাথ

লখনউ, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি শুক্রবার লখনউতে ১১৪টি পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও দুই উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, মহাকুম্ভের জন্য উত্তর প্রদেশের অর্থনীতিতে ৩ লক্ষ কোটি টাকার উন্নতি হবে।

যোগী আদিত্যনাথ বলেছেন, “আমরা প্রতি ৬ বছরে কুম্ভ এবং প্রতি ১২ বছরে মহাকুম্ভ আয়োজন করার সুযোগ পাই। আমরা যে সমস্ত ক্রিয়াকলাপ করি তা আমাদের পর্যটনকে বাড়িয়ে তোলে। মহাকুম্ভের কারণে উত্তর প্রদেশের অর্থনীতি ৩ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পাবে। লোকজন আঙ্গুল দেখিয়ে জিজ্ঞাসা করে কেন ৫০০০-৬০০০ কোটি টাকা খরচ হয়। এই পরিমাণ টাকা শুধু কুম্ভের জন্য নয়, প্রয়াগরাজ শহরের সংস্কারেও খরচ করা হয়েছে। কুম্ভ আয়োজনে ১৫০০ কোটি টাকা খরচ হয়েছে এবং এর বিনিময়ে আমাদের অর্থনীতি ৩ লক্ষ কোটি টাকা লাভ পায়।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top