News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাশিয়া-ইউক্রেন সঙ্ঘাতে ভারত শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
Image

রাশিয়া-ইউক্রেন সঙ্ঘাতে ভারত শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

ওয়াশিংটন, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): রাশিয়া-ইউক্রেন সঙ্ঘাতে ভারত শান্তির পক্ষে। ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় অনুযায়ী, শুক্রবার ভোরে হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি সর্বদা রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছি। দুই দেশের নেতাদের সঙ্গে দেখা করেছি। অনেকেই ভুল ধারণায় আছেন যে, ভারত নিরপেক্ষ, কিন্তু আমি আবারও বলতে চাই যে ভারত নিরপেক্ষ নয়; আমরা এক পাশে আছি, আর সেটা হল শান্তি।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমি মিডিয়ার সামনে বলেছি, এটা যুদ্ধের সময় নয়, যখন প্রেসিডেন্ট পুতিন আমার পাশে ছিলেন। এখনও, আমার দৃঢ় বিশ্বাস, যুদ্ধের সমাধান যুদ্ধের ময়দানে পাওয়া যায় না এবং শেষ পর্যন্ত, আমাদের টেবিলে থাকতে হবে। ভারত বিশ্বাস করে, যুদ্ধের সমাধান তখনই পাওয়া যাবে যখন এই সমস্যাটি একটি ফোরামে আলোচনা করা হবে, যেখানে উভয় দেশ (রাশিয়া ও ইউক্রেন) উপস্থিত থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রচেষ্টা চালিয়েছেন – আমি সমর্থন করি এবং স্বাগত জানাই। আমি আশা করি সে যত তাড়াতাড়ি সম্ভব সফল হবে।”

Releated Posts

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026

বর্ধমান থেকে জইশ-ই-মহম্মদের সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার, তদন্তে এসটিএফ

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একটি জনবহুল এলাকা…

ByByNews Desk Jul 31, 2026

ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ বিদেশ সচিব বিক্রম মিশ্রির, দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা

থিম্পু, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি শুক্রবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ…

ByByNews Desk Jul 31, 2026

বুদগামের আরঅ্যান্ডবি বিভাগের অনুমোদনহীন সরঞ্জাম কেনাকাটায় নতুন তদন্তের নির্দেশ জম্মু-কাশ্মীর সরকারের

শ্রীনগর, ৩১ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার পাবলিক ওয়ার্কস (রোডস অ্যান্ড বিল্ডিংস বা আরঅ্যান্ডবি) বিভাগের অনুমোদনহীন…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top