News Flash

  • Home
  • দেশ
  • শিয়ালদহ স্টেশনের সামনে উড়ালপুলের নীচে আগুন, পুড়ল একাধিক দোকান
Image

শিয়ালদহ স্টেশনের সামনে উড়ালপুলের নীচে আগুন, পুড়ল একাধিক দোকান

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): ফের অগ্নিকাণ্ড কলকাতায়! এবার আগুন লাগল শিয়ালদহ স্টেশনের সামনে উড়ালপুলের নীচে। বৃহস্পতিবার রাতের ওই অগ্নিকাণ্ডে একাধিক দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। পরে আরও তিনটি ইঞ্জিন আসে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। তবে কী ভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টা নাগাদ উড়ালপুলের তলার চা ও ফল দোকানের কোনও একটিতে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে শিয়ালদহ উড়ালপুলের উপর থেকেই আগুন নেভানোর চেষ্টা করে দমকল। অগ্নিকাণ্ডের ফলে এলাকায় যান চলাচল থমকে যায়। ঘটনাস্থলে রেল পুলিশের পাশাপাশি হাজির হয় মুচিপাড়া থানার পুলিশও। অনেক চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে।

Releated Posts

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top