News Flash

  • Home
  • দিনের খবর
  • সন্ত্রাসীদের ধ্বংস করতে বদ্ধপরিকর মোদী সরকার : অমিত শাহ
Image

সন্ত্রাসীদের ধ্বংস করতে বদ্ধপরিকর মোদী সরকার : অমিত শাহ

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ২০১৯ সালের সন্ত্রাসী হামলায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সন্ত্রাসীদের কড়া হুঁশিয়ারিও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বার্তা দিয়েছেন, সন্ত্রাসীদের ধ্বংস করতে বদ্ধপরিকর মোদী সরকার।

পুলওয়ামা হামলার ষষ্ঠ বার্ষিকীতে শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, “নরেন্দ্র মোদী সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে “শূন্য সহনশীলতা” নীতি গ্রহণ করে সন্ত্রাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে দৃঢ়প্রতিজ্ঞ।” শাহ আরও জানান, “একটি কৃতজ্ঞ দেশের পক্ষ থেকেনআমি ২০১৯ সালের এই দিনে পুলওয়ামায় কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া জওয়ানদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই।” সামাজিক মাধ্যমে অমিত শাহ লেখেন, “সন্ত্রাসবাদ সমগ্র মানবতার সবচেয়ে বড় শত্রু এবং সমগ্র বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।”

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top