News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহরকে যানজট মুক্ত রাখতে অভিযানে নামে ট্রাফিক দপ্তর
Image

শহরকে যানজট মুক্ত রাখতে অভিযানে নামে ট্রাফিক দপ্তর

আগরতলা, ১৩ ফেব্রুয়ারী: শহরকে যানজট মুক্ত রাখতে যৌথ অভিযানে নামে ট্রাফিক দপ্তর এবং আগরতলা পুর নিগম। আজ রাজধানীর বেশ কিছু জায়গায় রাস্তায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। আজ পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী পর্যন্ত অভিযান চালানো হয়েছে বলে জানান ট্রাফিক পুলিশের এসপি সুদেষ্ণা ভট্টাচার্য্য।

এদিন ট্রাফিক পুলিশের এসপি সুদেষ্ণা ভট্টাচার্য্য বলেন, শহরের আনাচে-কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। মূলত শহরকে যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। বেশ কিছু দিন যাবৎ দেখা যাচ্ছে রাজধানীর বেশ কিছু জায়গায় রাস্তায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তাতে যানযট সৃষ্টি হচ্ছে।

এদিন তিনি আরও বলেন, অনেকদিন যাবৎ বেআইনিভাবে রাস্তায় গাড়ি ও বাইক দাঁড় না করাতে সর্তক করা হয়েছিল। কিন্তু তাঁরা কর্ণপাত করেন নি। তাছাড়া শহরকে যানজট মুক্ত রাখতে এই অভিযান। পাশাপাশি, দূর্ঘটনা এড়াতেও এই অভিযান চালানো হয়েছে। আগামীদিনেও এরকম জারি থাকবে। তাছাড়া, যে সমস্ত যানবাহন সঠিক কাগজপত্র নেই তাদেরকে জরিমানা করা হচ্ছে এবং যাঁরা হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাদের জরিমানা করা হয়েছে।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৫০ শতাংশ কর্মীর অফিসে উপস্থিতির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে…

ByByReshmi Debnath May 13, 2026

বিজেপির মণ্ডল প্রশিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে:  ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আগামীকাল থেকে…

ByByReshmi Debnath May 13, 2026

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ…

ByByReshmi Debnath May 13, 2026

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top