News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রে লাগামহীনভাবে ফি বৃদ্ধি করা হচ্ছে, অবিলম্বে কমিটি গঠন করা হোক : এসএফআই
Image

ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রে লাগামহীনভাবে ফি বৃদ্ধি করা হচ্ছে, অবিলম্বে কমিটি গঠন করা হোক : এসএফআই

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রে লাগামহীনভাবে ফি বৃদ্ধি করা হচ্ছে। মেডিকেল, প্যারামেডিকেল, বেসরকারি স্কুল সহ কলেজগুলোতে ছাত্রছাত্রীদের কাছ থেকে উচ্চহারে ফি আদায় করা হচ্ছে। তাই রাজ্য সরকারের তরফ থেকে অবিলম্বে কমিটি গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন এসএফআই ও টিএসইউ বাম যুব সংগঠন।

এসএফআই-র রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, শান্তিনিকেতন ও ত্রিপুরা মেডিকেল কলেজে সহ দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজগুলো রাজ্য সরকারের কোটায় ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের কাছ এনএমসি- র গাইডলাইন অমান্য করে লাগামহীনভাবে ফি নেওয়া হচ্ছিল। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট নির্দেশে দিয়েছে ছাত্র ছাত্রীদের কাছ থেকে এনএমসি- র গাইডলাইন মেনে নির্ধারিত ফি আদায়ের লক্ষ্যে সমস্ত রাজ্য সরকার একটি কমিটি গঠন করবে। সেই কমিটির সদস্যরা বেসরকারি সমস্ত মেডিকেল কলেজের ফি নির্ধারণ করবে। সে মোতাবেক গত কয়েকমাস আগে ত্রিপুরায়ও কমিটি গঠন করা হয়েছে। তাই রাজ্য সরকারের নিকট ওই কমিটির রিপোর্ট পেশ করার আবেদন জানিয়েছেন তিনি।

পাশাপাশি এদিন তিনি অভিযোগ করেন, শান্তিনিকেতন এবং ত্রিপুরা মেডিকেল কলেজে এনএমসি-র গাইডলাইন নিয়ে দূর্বলতা রয়েছে। তাছাড়া, তিনি আরও বলেন, ত্রিপুরার বেসরকারি স্কুল, কলেজগুলোতে লাগামহীনভাবে ফি বৃদ্ধি করা হচ্ছে। ছাত্র ছাত্রীদের কাছ থেকে উচ্চহারে ফি আদায় করা হচ্ছে। এভাবে ফি বাড়ালে সিংহভাগ ছাত্রছাত্রীদের জন্য পড়াশুনা করা সম্ভব নয়। কারণ এই সরকারের আমলে মানুষের কাজ খাদ্যের বড় অভাব। এই অবস্থায় এভাবে স্কুলগুলিতে ফি বৃদ্ধি করলে পড়াশোনার উপর প্রভাব পড়বে ছাত্রছাত্রীদের। তাই সংগঠনের তরফ থেকে ফি আদায়ে নিয়ন্ত্রণ কমিটি গঠন করার দাবি জানিয়েছে।

Releated Posts

সরকারি উদ্যোগের পাশাপাশি রাজ্যে বেসরকারিস্তরে আরও মেডিক্যাল কলেজ গড়ে উঠবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যের মধ্যেই স্বল্পব্যয়ে মেডিক্যাল নিয়ে পড়ার সুযোগ বৃদ্ধি করে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের…

ByByReshmi Debnath Oct 7, 2026

সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।…

ByByReshmi Debnath Oct 7, 2026

রাজ্যে ১,৫০৭টি পদে নিয়োগের সিদ্ধান্ত, গঠন হবে ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন : সুশান্ত চৌধুরী

আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা মন্ত্রিসভা। শিক্ষা, প্রাণিসম্পদ বিকাশ, আইন,…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের উন্নয়নের চিত্রে আমূল পরিবর্তন: কৃষিমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক এবং কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণার উৎস। বুধবার ধলাই…

ByByTaniya Chakraborty Oct 7, 2026
Scroll to Top