News Flash

  • Home
  • দিনের খবর
  • গাজিয়াবাদে বাতিল সামগ্রীর গুদামে আগুন, আয়ত্তে আনল দমকল

গাজিয়াবাদে বাতিল সামগ্রীর গুদামে আগুন, আয়ত্তে আনল দমকল

গাজিয়াবাদ, ১২ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভয়াবহ আগুন লাগল একটি বাতিল সামগ্রীর গুদামে। বুধবার ভোররাত ২.১০ মিনিট নাগাদ গাজিয়াবাদের ভোপুরার কাছে বাতিল সামগ্রীর গুদামে আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে গোটা গুদাম আগুনের লেলিহান শিখার কবলে চলে যায়। দমকলের ৯টি ইঞ্জিনের দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।

চিফ দমকল অফিসার রাহুল পাল বলেছেন, বুধবার ভোররাত ২.১০ মিনিট নাগাদ সাহিবাবাদ দমকল দফতরে জানানো হয়, ভোপুরার কাছে বাতিল সামগ্রীর গুদামে আগুন লেগেছে। কাঠ ও বাতিল সামগ্রী থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দমকলকর্মীরা চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণ করতে শুরু করেন। আবাসিক এলাকার কাছাকাছি থাকার কারণে, ক্রমাগত পাম্পিং-সহ আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে তার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top