News Flash

  • Home
  • দিনের খবর
  • কনকনে ঠান্ডা উধাও উপত্যকায়, তুষারপাতের পর সেজে উঠল ডোডা

কনকনে ঠান্ডা উধাও উপত্যকায়, তুষারপাতের পর সেজে উঠল ডোডা

শ্রীনগর, ১২ ফেব্রুয়ারি (হি.স.): তাপমাত্রা বৃদ্ধি পেতেই কনকনে ঠান্ডা উধাও কাশ্মীর উপত্যকায়। বুধবারও শ্রীনগর-সহ ভূস্বর্গের বিভিন্ন স্থানে ঊর্ধ্বমুখী থাকল নূন্যতম তাপমাত্রা। শ্রীনগরে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.০ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১২.০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, কাশ্মীরের উঁচু পাহাড়ে আগামী কিছু দিনের মধ্যে তুষারপাত প্রত্যাশিত। বুধবারই নতুন করে তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের ডোডায়, ডোডা জেলার ভালেসায় তুষারপাতের পর পাহাড় সেজে উঠেছে অপরূপ সৌন্দর্য্যে।

উত্তর কাশ্মীরের কুপওয়ারা ও বারামুল্লা জেলার উঁচু পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলাও তুষারপাত হতে পারে। উত্তর কাশ্মীরের কয়েকটি স্থানেও হালকা বৃষ্টিপাত প্রত্যাশিত। উত্তর কাশ্মীর ছাড়া কাশ্মীরের সমতল ভূমিতে আগামী কিছুদিনের মধ্যে কোনও উল্লেখযোগ্য আবহাওয়ার পরিবর্তন প্রত্যাশিত নয়।

১৫-১৬ ফেব্রুয়ারি রাতে নতুন পশ্চিমী ঝঞ্ঝা এই অঞ্চলকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে উপত্যকার উঁচু অঞ্চলে। ওই সময়ে বৃষ্টি ও তুষারপাত প্রত্যাশিত, এরপর ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোনও বড় ধরনের আবহাওয়ার পরিবর্তন প্রত্যাশিত নয়। আবহাওয়া মূলত মনোরম থাকবে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top