News Flash

  • Home
  • দেশ
  • ভালো হয়নি ইংরেজি পরীক্ষা, বাসন্তীতে বিষ খেয়ে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী
Image

ভালো হয়নি ইংরেজি পরীক্ষা, বাসন্তীতে বিষ খেয়ে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

বাসন্তী, ১২ ফেব্রুয়ারি (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিষ খেয়ে আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। বাসন্তী থানার অন্তর্গত সজনেতলা গ্রামের বাসিন্দা ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম রুমা নস্কর (১৭)। সে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে বলে জানিয়েছে পরিবার। মঙ্গলবার বাবার সাথে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল রুমা। পরীক্ষার শেষে বাড়ি ফিরেছিল। এরপর বাড়িতে খাওয়া দাওয়া সারে। কিছু সময়ের পর পরিবারের লোকজন দেখতে পায় রুমা বমি করছে। তাকে জিজ্ঞাসা করলে সে জানায় ইঁদুর মারার বিষ খেয়েছে। পরিবার জানায়, মঙ্গলবার ইংরাজি পরীক্ষা ছিল, সেই পরীক্ষা ভালো হয়নি তাই রুমা ইঁদুর মারা বিষ খায় বলে জানায়। পরিবারের লোকজন তাকে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। হাসপাতালে ভর্তি রেখে তার চিকিৎসা চলছিল। বুধবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানায় পরিবার। বাসন্তী থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top