News Flash

  • Home
  • প্রধান খবর
  • দক্ষতার ওপর মনোনিবেশ করার পাশাপাশি চাপ কমাতে হবে, পরামর্শ প্রধানমন্ত্রীর
Image

দক্ষতার ওপর মনোনিবেশ করার পাশাপাশি চাপ কমাতে হবে, পরামর্শ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): অভিভাবকদের উদ্দেশ্যে এক বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দক্ষতার ওপর মনোনিবেশ করতে হবে, একইসঙ্গে শিক্ষার্থীদের চাপ কমাতে হবে। পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির সুন্দর নার্সারিতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সামাজিক চাপের কারণে, পিতামাতার তাঁদের সন্তানদের কাছ থেকে প্রত্যাশা থাকে। আমি সমস্ত অভিভাবকদের কাছে তাঁদের সন্তানকে সবার সামনে মডেল হিসাবে উপস্থাপন না করার জন্য অনুরোধ করছি। তাঁদের উচিত নিজেদের সন্তানের অনন্যতাকে গ্রহণ করা, আমাদের দক্ষতার উপর মনোনিবেশ করা উচিত…, প্রাণায়াম শ্বাস-প্রশ্বাস উদ্বেগ কমাতে সাহায্য করে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “একজন শিক্ষার্থীকে চিন্তা করা উচিত, কিভাবে তাঁরা নিজেদের সময়কে সবচেয়ে বেশি কাজে লাগাতে পারে। একজন শিক্ষার্থীর উচিত বর্তমানের দিকে মনোনিবেশ করা, আপনাদের উচিত কোনও দ্বিধা ছাড়াই কারও সঙ্গে আপনাদের চিন্তা ভাগ করে নেওয়া, অন্যথায় আপনার মন ‍ভেঙে যাবে… আমাদের পরিবার নিজেই একটি বিশ্ববিদ্যালয়।”প্রধানমন্ত্রী আরও বলেছেন, “শিক্ষার্থীরা রোবট নয়। আমরা আমাদের সামগ্রিক বিকাশের জন্য অধ্যয়ন করি। বইয়ের মধ্যে আটকে থাকলে শিক্ষার্থীরা বড় হতে পারে না, তাঁদের পছন্দের কাজগুলো করতে হবে, তবেই তাঁরা পরীক্ষায় ভালো করতে পারবে। এমন মানসিকতা নিয়ে বাঁচতে হবে না যে পরীক্ষাই সব। একজনকে যতটা সম্ভব জ্ঞান অর্জন করা উচিত, কিন্তু মনে করা উচিত নয় যে পরীক্ষাই সবকিছু। লেখার অভ্যাস গড়ে তুলতে হবে।

Releated Posts

পিওকে-তে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে পাকিস্তানকে তোপ ভারতের, ‘ব্যর্থতা ঢাকতেই ভুয়ো প্রচার’

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত।…

ByByNews Desk Jun 9, 2026

উরি থেকে অপারেশন সিঁদুর: মোদির রেকর্ড গড়া প্রধানমন্ত্রিত্বে ভারতের নতুন নিরাপত্তা নীতির রূপরেখা

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): ১০ জুন টানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী পদে থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৪,৩৯৮…

ByByNews Desk Jun 9, 2026

আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদবদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত স্থগিত, শুনানি ১৬ জুলাই

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আইআরসিটিসি হোটেল দুর্নীতির সঙ্গে যুক্ত অর্থপাচার মামলায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর পরিবারের…

ByByNews Desk Jun 9, 2026

পশ্চিমবঙ্গে ঝুলে থাকা রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নে টাস্ক ফোর্স গঠন, উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রেল প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বিশেষ টাস্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top