News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবারো নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও- এর চেষ্টা চাকরিপ্রার্থীদের
Image

আবারো নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও- এর চেষ্টা চাকরিপ্রার্থীদের

আগরতলা, ১০ ফেব্রুয়ারী: একত্রে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে যাচ্ছিলেন ২০২২ সালের এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। কিন্তু মাঝ রাস্তায় পুলিশ তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তুলে এডিনগর পুলিশ লাইনে নিয়ে গেছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক চাকরিপ্রার্থী জানিয়েছেন, রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে। কিন্তু তারপরও রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করছে না বলে অভিযোগ ২০২২ সালের এস টি জি টি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। তাই বেকার যুবক-যুবতীরা আজ নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করেন।

তাঁদের দাবি, ২০২২ সালে তারা এসটিজিটি পরীক্ষায় বসেছিল। সে সময় শূন্য পদ ছিল ২৩০টি। বর্তমানে তারা জানতে পারে সাতশোর মত শূন্য পদে রাজ্য সরকার নিয়োগ সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষায় বসা সকলকে একসঙ্গে নিয়োগের দাবিতেই আজ তারা বিক্ষোভে সামিল হয়েছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top