News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের সমস্যায় ভুগছে পাহাড়ের গিরিবাসীরা
Image

পানীয় জলের সমস্যায় ভুগছে পাহাড়ের গিরিবাসীরা

আগরতলা, ১০ ফেব্রুয়ারি: পাহাড়ের গিরিবাসীদের পানীয় জল সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সরকারিভাবে কোন উদ্যোগ নেই, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। গিরি বসীদের জলের সমস্যা যেই তিমিরেই ছিল সেই তিমিরেই রয়ে গেল।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ব্যাপক সংখ্যক জনজাতি এলাকা রয়েছে যেখানে সাধারণ মানুষ বছরের প্রায় প্রতিটা সময় তীব্র জল কষ্টে ভুগতে থাকে। এই এলাকা গুলোর মধ্যে নোনাছড়া এ.ডি সি ভিলেজের বিলাইহাম অন্যতম। এই এলাকার গিরিবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনে কিছু জলের সাপ্লাই পয়েন্ট রয়েছে, কিন্তু তাও না থাকার মত। কারন, সেগুলো এক দিকে যেমন যথেষ্ট নয় এর পাশাপাশি জলও থাকেনা। গাড়ি যুগে কিছু কিছু এলাকায় জল দেওয়ার ব্যাবস্থা থাকলেও তা নিয়মিত নয়। ফলে বাধ্য হয়ে কেউবা ছড়ার জল, কেউবা জমানো জল, আবার কেউবা পাথর চোষা জলের উপর নির্ভর করে থাকছেন। ফলে স্বভাবতই বলা চলে, রাজ্য সরকারের কোটি টাকা ব্যায়ে হলেও কৃষ্ণপুর বিধানসভা এলাকায় তা সঠিক ভাবে পৌছায়নি। সার্বিকভাবে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের এই সরকারি জলের উৎস তৈরির ব্যবস্থা অতিদ্রুত করা দরকার।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top