News Flash

  • Home
  • প্রধান খবর
  • সমস্ত প্রতিশ্রতি পূরণ করা হবে, সুন্দর হয়ে উঠবে দিল্লি, আশ্বাস পরভেশ বর্মার
Image

সমস্ত প্রতিশ্রতি পূরণ করা হবে, সুন্দর হয়ে উঠবে দিল্লি, আশ্বাস পরভেশ বর্মার

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে, জাতীয় রাজধানী দিল্লি সুন্দর হয়ে উঠবে। আশ্বাস দিলেন নতুন দিল্লি আসনে জয়ী বিজেপি প্রার্থী পরভেশ বর্মা। রবিবার পরভেশ বর্মা বলেছেন, “বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে নতুন দিল্লি বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছেন। নির্বাচিত সকল বিধায়ককে আমি অভিনন্দন জানাই। ১৯৯৩ সালের স্মৃতি এখন নতুন হয়ে উঠেছে। আমি সমস্ত জনসাধারণকে ধন্যবাদ জানাই। আমাদের সরকার দিল্লি এবং সমস্ত অঞ্চলের জন্য কাজ করবে। সাহেব সিং বর্মার সব স্বপ্ন পূরণ হবে। প্রধানমন্ত্রী মোদীর সমস্ত সংকল্প পূরণ হবে। আমরা দিল্লিকে সুন্দর করব।”

রবিবার সকালে পশ্চিম দিল্লির মুন্ডকায় ভৈরব মন্দিরে গিয়ে পূজার্চনা করেছেন পরভেশ বর্মা। এছাড়াও নিজের বাবা ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডঃ সাহেব সিং বর্মাকে শ্রদ্ধা জানান পরভেশ বর্মা। পরে তিনি বলেন, “আমার বাবার জীবন আমার জন্য অনুপ্রেরণা। তাঁর অসমাপ্ত কাজগুলি করা আমার অঙ্গীকার। দিল্লির মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন, দিল্লির সমস্ত বিধায়ক প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি অনুসারে দিল্লিকে সুন্দর করতে কাজ করবেন। দিল্লির মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আস্থা দেখিয়েছে এবং এই জয়ের কৃতিত্ব তারই।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top