News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • জাতিগত হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থতা, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন ডিং-র ইস্তফা
Image

জাতিগত হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থতা, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন ডিং-র ইস্তফা

ইম্ফল, ৯ ফেব্রুয়ারি : মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং অবশেষে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত প্রায় দুই বছর ধরে রাজ্যে চলা জাতিগত সংঘর্ষ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার কারণেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই বিরোধীরা তাঁর ইস্তফার দাবি জানিয়ে আসছিলেন।
রবিবার তিনি মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। ইস্তফাপত্রে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেন, মণিপুরের হাজার বছরের ইতিহাস ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে হবে। একইসঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর কথা বলেন তিনি। এছাড়াও মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বীরেন সিং।
প্রসঙ্গত, মণিপুরে গত কয়েক মাস ধরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিরোধীরা শুরু থেকেই বীরেন সিংয়ের পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তিনি ইস্তফা দেওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top