News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিল্লিতে বিজেপি এগিয়ে ৪৫টি আসনে; এএপি-র ঝুলিতে ২৫, হতাশ কংগ্রেস
Image

দিল্লিতে বিজেপি এগিয়ে ৪৫টি আসনে; এএপি-র ঝুলিতে ২৫, হতাশ কংগ্রেস

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে সরকার গঠনের জন্য জাদু সংখ্যা ছুঁয়ে ফেলেছে বিজেপি। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি ৪৫টি আসনে এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি এগিয়ে ২৫টি আসনে। কংগ্রেস খাতাই খুলতে পারেনি। দিল্লিতে বিজেপির জয় এখন একপ্রকার নিশ্চিত। ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছেন গেরুয়া শিবিরের নেতারা।

দিল্লিতে মোট ৬৯৯ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হয়েছে গত ৫ ফেব্রুয়ারি, ৬৯৯ জনের মধ্যে ৬০৩ জন পুরুষ এবং ৯৬ জন মহিলা। এর আগে ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৭০টি আসনের মধ্যে ৬২টি আসন জিতে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, যেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাকি আটটি আসন পেয়েছিল। ওই নির্বাচনে কংগ্রেস কোনও আসন পায়নি। এবার কংগ্রেসকে হতাশ করলো দিল্লিবাসী।

Releated Posts

কৈলাসহর বন দপ্তরে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বিধায়ক বিরজিত সিনহার

কৈলাসহর, ৬ জুন: কৈলাসহর বন দপ্তরে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা। শনিবার…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

রাঘনা সীমান্তে প্রায় অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার, বাংলাদেশে পাচারের আশঙ্কা

ধর্মনগর, ৬ জুন: উত্তর জেলার পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৯৭ ব্যাটালিয়নের যৌথ অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। শনিবার…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

ধর্মনগর, ৬ জুন: উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে আজ ধর্মনগরে আকস্মিক পরিদর্শনে যান…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

রেগার কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকের মৃত্যু, হিট স্ট্রোকের আশঙ্কা

আগরতলা, ৬ জুন: রেগার কাজ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে এক শ্রমিক। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 6, 2026
Scroll to Top