News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে বিজেপি এগিয়ে ৪০টি আসনে, গেরুয়া শিবিরে খুশির আবহ
Image

দিল্লিতে বিজেপি এগিয়ে ৪০টি আসনে, গেরুয়া শিবিরে খুশির আবহ

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে সরকার গঠনের জন্য জাদু সংখ্যা ছুঁয়ে ফেলেছে বিজেপি। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি ৪০টি আসনে এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি এগিয়ে ৩০টি আসনে। এএপি-র অনেক শীর্ষ নেতারাও পিছিয়ে রয়েছেন। তবে, নতুন দিল্লি আসনে কেজরিওয়াল এগিয়ে রয়েছেন, কালকাজি আসনে এগিয়ে রয়েছেন অতিশী মারলেনা। শুরুতে এগিয়ে থাকলেও, গ্রেটার কৈলাশ আসনে বিজেপির শিখা রায়ের কাছে পিছিয়ে পড়েছেন এএপি-র সৌরভ ভরদ্বাজ।

দিল্লিতে বিজেপির জয় এখন একপ্রকার নিশ্চিত। ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছেন গেরুয়া শিবিরের নেতারা। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, “আপনি যদি জনগণের সঙ্গে অসৎ হন, তাহলে জনগণও একই ফলাফল দেবে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দিল্লিতে ডাবল ইঞ্জিন সরকার গঠন করা হবে।” জয় নিয়ে এখনও আশাবাদী কালকাজি আসনের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা বলেছেন, “দিল্লি কখনই অপরাধীদের ক্ষমা করবে না। যারা দিল্লির ক্ষতি করেছে- তাদেরই ক্ষতি হচ্ছে।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top