News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে বিজেপি এগিয়ে ৪৬টি আসনে; এএপি-র ঝুলিতে ২৪, খাতা খুলল না কংগ্রেসের
Image

দিল্লিতে বিজেপি এগিয়ে ৪৬টি আসনে; এএপি-র ঝুলিতে ২৪, খাতা খুলল না কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে সরকার গঠনের জন্য ইতিমধ্যেই জাদু সংখ্যা ছুঁয়ে ফেলেছে বিজেপি। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি ৪৬টি আসনে এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি এগিয়ে ২৪টি আসনে। কংগ্রেস খাতাই খুলতে পারেনি। দিল্লিতে বিজেপির জয় এখন একপ্রকার নিশ্চিত। ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছেন গেরুয়া শিবিরের নেতারা।

দিল্লিতে মোট ৬৯৯ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হয়েছে গত ৫ ফেব্রুয়ারি, ৬৯৯ জনের মধ্যে ৬০৩ জন পুরুষ এবং ৯৬ জন মহিলা। এর আগে ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৭০টি আসনের মধ্যে ৬২টি আসন জিতে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, যেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাকি আটটি আসন পেয়েছিল। ওই নির্বাচনে কংগ্রেস কোনও আসন পায়নি। এবার কংগ্রেসকে হতাশ করলো দিল্লিবাসী।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top