News Flash

  • Home
  • বিদেশ
  • রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আরও এক অভিনেত্রী গ্রেফতার ঢাকায়
Image

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আরও এক অভিনেত্রী গ্রেফতার ঢাকায়

ঢাকা, ৭ ফেব্রুয়ারি (হি.স.): বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী, অভিনেত্রী, সংগীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে। এর পর গ্রেফতার হলেন আরও এক অভিনেত্রীকে।

ধানমন্ডি ৩২ নম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ‘বুলডোজার কর্মসূচি’-র পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহের শাওন- ‘বাচ্চারা, এত্ত ভয় পেয়েছো’ লিখে পোস্ট দেন। এতে তাঁর ওপর ক্ষুব্ধ হয় ছাত্র-জনতা। এছাড়া এর আগেও একাধিকবার ‘বিতর্কিত’ পোস্ট করে সমালোচনার শিকার হন শাওন। সন্ধ্যায় জামালপুরের নরুন্দিতে তাঁর গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তাঁর গ্রেফতার হওয়ার খবর আসে।

গভীর রাতেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক করা হয় অভিনেত্রী সোহানা সাবাকে। শুক্রবার সকালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। নৃত্যশিল্পী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন সোহানা সাবা। তবে বর্তমানে অভিনেত্রী হিসাবেই তাঁর পরিচিতি।

সোহানা সাবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে গত বছর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সোহানা সাবা–সহ শিল্পীদের একাংশ হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। আন্দোলনে সরকার পতনের পর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট বার্তার কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে। বিভিন্ন বিষয়ে পুলিশের কার্যালয়ে তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের কোন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে, এ বিষয়ে এখনও নির্দিষ্ট করে ঘোষণা করেনি পুলিশ।

প্রসঙ্গত, হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল বাংলাদেশ। ‘বিপ্লবী’ ছাত্রদের তাণ্ডবে বুধবার থেকে নতুন করে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। গত নতুন করে অশান্তি চরমে ওঠে। মুজিবের স্মৃতিবিজড়িত বাড়ি তথা জাদুঘরে গিয়ে বাইরের ফটক ভেঙে ফেলে ‘বিপ্লবী’ ছাত্ররা। বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি একাধিক জায়গায় ব্যাপক ভাঙচুর করা হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top