News Flash

  • Home
  • প্রধান খবর
  • জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ধরনের ফসল, লোকসভায় সাফল্যের দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
Image

জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ধরনের ফসল, লোকসভায় সাফল্যের দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): বিভিন্ন ধরনের ফসল উদ্ভাবন, প্রতি ফোঁটায় আরও ফসল (পিডিএমসি), গ্রামীণ কৃষি মৌসম সেবা (জিকেএমএস), মোবাইল অ্যাপ ‘মেঘদূত’, সামাজিক মাধ্যম থেকে আবহাওয়ার পূর্বাভাস জানা, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম প্রভৃতি নানা প্রকল্পে ভারতের সাফল্যের দাবি করলেন কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী ভগীরথ চৌধুরী। লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে মঙ্গলবার এ ব্যাপারে বিভিন্ন তথ্য জানান।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো কেন্দ্রীয় মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, “ভারতীয় কৃষি গবেষণা পরিষদ আইসিএআর-এর তত্ত্বাবধানে আইসিএআর ইন্সটিটিউট এবং রাজ্য / কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় সহ জাতীয় কৃষি গবেষণা সংস্থা এনএআরএস ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২,৯০০টি বিভিন্ন ধরনের ফসল উদ্ভাবন করেছে। এর মধ্যে কেরালায় ৬৩ ধরনের ফসল উদ্ভাবন করা হয়েছে, যার ২৩টি শস্য, ২টি তৈলবীজ, ১০টি ডাল, ১৫টি ঘাস জাতীয় এবং ১৩টি আখ জাতীয় ফসল রয়েছে। এই ফসলগুলির মধ্যে ৫৮টি সবরকম জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ভারত সরকারের প্রতি ফোঁটায় আরও ফসল পিডিএমসি প্রকল্পটি ২০১৫-১৬ সাল থেকে বাস্তবায়িত হচ্ছে। ক্ষুদ্র সেচ ব্যবস্থার মাধ্যমে এই প্রকল্পে খামারে জল ব্যবহারের দক্ষতা বৃদ্ধিতে নজর দেওয়া হয়। এই প্রকল্পে বিভিন্ন উপায়ে জল সাশ্রয়ের পাশাপাশি সারের ব্যবহার কম করা, অন্যান্য উপকরণ ব্যয় হ্রাস এবং শ্রম কমানোর মতো বিষয়ে নজর দেয় ও কৃষকের সামগ্রিক আয় বৃদ্ধিতে জোর দেওয়া হয়। সরকারের এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ৫৫ শতাংশ ও অন্যান্য কৃষকদের ৪৫ শতাংশ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

চরম আবহাওয়ার জন্য ফসলের ক্ষতি এড়াতে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি গ্রামীণ কৃষি মৌসম সেবা জিকেএমএস নামে একটি প্রকল্প চালু করেছে। এটি ভারতীয় কৃষি গবেষণা পরিষদ আইসিএআর ও রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলির সহায়তায় কৃষির উপযোগী আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত পরিষেবা প্রদান করে।

ভারত সরকারের মোবাইল অ্যাপ মেঘদূত এবং মৌসম-এর সাহায্যে কৃষকরা তাঁদের নিজ নিজ জেলার জন্য আবহাওয়ার সতর্কতা ও সেই অনুযায়ী কৃষি পরামর্শ পেতে পারেন। এর ফলে তাঁদের কৃষি কাজের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এছাড়া হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক মাধ্যম থেকেও কৃষকরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারেন। প্রায় ৪০ লক্ষ কৃষক এই সব মাধ্যম থেকে ইংরেজি ও আঞ্চলিক ভাষায় তথ্য সংগ্রহ করছেন।

সম্প্রতি ভূ-বিজ্ঞান মন্ত্রক ও পঞ্চায়েতিরাজ মন্ত্রক ২৪ অক্টোবর ২০২৪ তারিখে ভারতের সমস্ত গ্রামপঞ্চায়েতের জন্য পঞ্চায়েত স্তরে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা চালু করেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ই-গ্রামস্বরাজ, মেরি পঞ্চায়েত অ্যাপ এবং ই-মানচিত্র-এর সাহায্যে তথ্য পাওয়া যায়।

খরা পর্যবেক্ষণের জন্য কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের সহযোগিতায় একটি জিও পোর্টাল তৈরি করেছে। এর সাহায্যে বৃষ্টিপাত, মাটির আর্দ্রতা, জল সঞ্চয় বা খরা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব। এই পোর্টালটি একটি একজানালা ডিজিটাল প্ল্যাটফর্ম। খরা পরিস্থিতি সনাক্তকরণে সাহায্য করে।

Releated Posts

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top