News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফিক্সড ডিপোজিট এর একাউন্ট থেকে ১৮ লক্ষ টাকা উধাও, ব্যাংকের বিরুদ্ধে মামলা
Image

ফিক্সড ডিপোজিট এর একাউন্ট থেকে ১৮ লক্ষ টাকা উধাও, ব্যাংকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি:
ফের অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা উধাওয়ের গুরুতর অভিযোগ ব্যাংকের বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে থানার দারস্ত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা।

ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর শহরের গিরিধারী পল্লীর অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুনিতি দত্ত সেন মোট ১১ কিস্তিতে উদয়পুরে এইচডিএফসি ব্যাঙ্কে মোট ১৮ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন। গত ৬ জানুয়ারি ২০২৫ তারিখে প্রথম ফিক্সড ডিপোজিটের টাকা মেচুরিটি হয়। তার পরদিন তিনি ব্যাঙ্কে টাকা তুলতে যান। তখন ব্যাঙ্ক ম্যানেজার সুনীতি দত্ত সেনকে বলেন তিনি ফিক্সড ডিপোজিটের টাকা নাকি আগেই তুলে নিয়েছেন। যথারীতি বৃদ্ধা মহিলার মাথায় আকাশ ভেঙে পরে। কারণ তিনি ওনার নিজের একাউন্ট থেকে কোন টাকায় তুলেননি। পরে মহিলা জানতে পারেন, উনার ১১টি ফিক্সড ডিপোজিটই সময়ের আগে ভেঙে ফেলা হয়েছে। অথচ সবকটি ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট সুনিতি দত্ত’র কাছেই আছে। মোট ১৮ লক্ষ টাকা উধাও সুনীতি দত্ত সেনের অ্যাকাউন্ট থেকে। ফিক্স ডিপোজিটের সব নথি উনার নিজের কাছেই রয়েছে। তাহলে নথি ছাড়া ব্যাংক থেকে কেউ কিভাবে ওনার টাকা উঠালো।

ঘটনার পরেই ব্যাংকের তরফ থেকে বেশ কয়েকজন আধিকারিক বারবার মহিলার বাড়িতে গেছেন। তারা তদন্ত করছেন বলেও জানিয়েছেন। কিন্তু প্রায় ১৫ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত কোন সুরাহা হয়নি। তাই শেষ পর্যন্ত এইচডিএফসি ব্যাংকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন সুনীতি দত্ত সেন।

Releated Posts

ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু, দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

উদয়পুর, ২৩ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতি ও অসাবধানতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গঙ্গাছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 23, 2026

ষষ্ঠ তফসিল দিবসে আগরতলায় আইপিএফটি -র র‍্যালি, ফের উঠল ‘তিপরাল্যান্ড’-এর দাবি

আগরতলা, ২৩ আগস্ট: ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে রবিবার আগরতলায় র‍্যালি ও জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি এবং তাদের সহযোগী…

ByByReshmi Debnath Aug 23, 2026

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top