News Flash

  • Home
  • Budget 2025
  • কেন্দ্রীয় বাজেটকে হতাশাজনক বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী 
Image

কেন্দ্রীয় বাজেটকে হতাশাজনক বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী 

বেঙ্গালুরু, ১ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। চিরাচরিত বই-খাতা নয়, ২০২৫-এও ট্যাবে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার সকালে কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে মন্ত্রকের বাইরে ‘বইখাতা’-র পরিবর্তে ট্যাব হাতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলাকে। মন্ত্রক থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যান নির্মলা। অর্থমন্ত্রীকে নিজে হাতে দই-চিনি খাইয়ে দেন রাষ্ট্রপতি মুর্মু। এরপর বেলা এগারোটা নাগাদ বাজেট পেশ করেন নির্মলা।

এদিন বাজেট পেশের পর কেন্দ্রীয় বাজেট নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, এটি একটি হতাশাজনক, দৃষ্টিভঙ্গিহীন বাজেট। এই বাজেট কর্ণাটকের দাবি পূরণ করেনি। কেন্দ্রীয় সরকারের কাছে আমরা যে সমস্ত প্রকল্পের জন্য অনুরোধ করেছিলাম, তার কোনও কিছু এই বাজেটে ঘোষণা করেনি। দেশের দৃষ্টিকোণ থেকে বাজেটটি হয়তো ভাল হতে পারে, কিন্তু কর্ণাটকের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত হতাশাজনক।

Releated Posts

তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে গ্রেফতার

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিজনলাল মুখোপাধ্যায়ের ছেলে সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চারধাম যাত্রা দু’দিন স্থগিত, স্কুল-আঙ্গনওয়াড়ি বন্ধ

নয়াদিল্লি/দেহরাদুন, ২৮ জুলাই (আইএএনএস): লাগাতার মৌসুমি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) রাজ্যের একাধিক জেলায় কমলা সতর্কতা…

ByByNews Desk Jul 28, 2026

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top