News Flash

  • Home
  • বিদেশ
  • সেনার চপারের সঙ্গে বিমানের সংঘর্ষ আমেরিকায়, মৃত্যু ১৮ জনের
Image

সেনার চপারের সঙ্গে বিমানের সংঘর্ষ আমেরিকায়, মৃত্যু ১৮ জনের

ওয়াশিংটন, ৩০ জানুয়ারি (হি.স.): আমেরিকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। সেনার চপারের সঙ্গে যাত্রিবাহী বিমানের সংঘর্ষে মৃত্যু হল ১৮ জন যাত্রীর। প্রাথমিকভাবে ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে একাধিক যাত্রী এখনও নিঁখোজ রয়েছে। বেসরকারি সূত্রে দাবি করা হচ্ছে, ৪ জন ক্রু মেম্বার ছাড়াও বিমানে ৬০ জন যাত্রী ছিলেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চপার ও বিমানের সংঘর্ষের জেরে দুটি যানই ভেঙে পোটোম্যাক নদীতে গিয়ে পড়েছে। এয়ারলাইন্সের তরফে খবর, যাত্রীবাহী বিমানটি আমেরিকার কানসাস সিটি থেকে ওয়াশিংটন আসছিল। কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি এলাকায় এসে মাঝ আকাশেই ঘটে যায় দুর্ঘটনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যাত্রিবাহী বিমানে ৬০ জন যাত্রী ছাড়াও ৪ জন ক্রু সদস্য ছিলেন। এছাড়া, সেনার চপারে ছিলেন ৩ জন সেনা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও ইতিমধ্যে পুরো ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। একটি বিজ্ঞপ্তি জারি করে ট্রাম্পের তরফে বলা হয়েছে, “রেগান ন্যাশনাল এয়ারপোর্টে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে সমস্ত তথ্য পেয়েছি। আমি পরিস্থিতির উপর নজর রাখছি।”

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top