News Flash

  • Home
  • দিনের খবর
  • ভক্তদের সতর্ক করলেন যোগী, পদপিষ্টের ঘটনায় উদ্বিগ্ন অখিলেশ ও মায়াবতী
Image

ভক্তদের সতর্ক করলেন যোগী, পদপিষ্টের ঘটনায় উদ্বিগ্ন অখিলেশ ও মায়াবতী

প্রয়াগরাজ, ২৯ জানুয়ারি (হি.স.): প্রয়াগরাজে পুণ্যস্নানের জন্য আগত পুণ্যার্থীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবারের পদপিষ্ট হওয়ার ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স মাধ্যমে জানিয়েছেন, “প্রয়াগরাজে আসা ভক্তরা, আপনারা কাছের গঙ্গা ঘাটে পুণ্যস্নান করুন, সঙ্গম তীরের দিকে যাওয়ার চেষ্টা করবেন না। আপনাদের সকলের উচিত প্রশাসনের নির্দেশ মেনে চলা। কোনও গুজবে কান দেবেন না।”

অন্যদিকে, পদপিষ্ট হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অখিলেশ যাদব ও মায়াবতী। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এক্স মাধ্যমে জানিয়েছেন, “মহাকুম্ভে অব্যবস্থাপনার কারণে ঘটে যাওয়া দুর্ঘটনায় ভক্তদের হতাহতের খবর অত্যন্ত দুঃখজনক। আমরা ভক্তদেরও এই কঠিন সময়ে সংযম ও ধৈর্য্য ধারণ করার এবং শান্তিপূর্ণভাবে তাঁদের তীর্থযাত্রা সম্পন্ন করার আহ্বান জানাই। সরকারের উচিত এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভক্তদের থাকার, খাবার, জল ও অন্যান্য সুযোগ-সুবিধার বাড়তি ব্যবস্থা করা। দুর্ঘটনায় আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।” বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী এক্স মাধ্যমে জানিয়েছেন, “প্রয়াগরাজের সঙ্গমে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ভক্তদের হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক।”

Releated Posts

বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমার উপর দিয়ে বইছে ৮টি প্রধান নদী

পাটনা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের আটটি প্রধান নদী তাদের নিজ নিজ…

ByByNews Desk Sep 3, 2026

রাজস্থানে পুরভোটের আগে উচ্চবর্ণের অসন্তোষ, চাপে বিজেপি-কংগ্রেস

জয়পুর, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের নির্বাচনী রাজনীতিতে দীর্ঘদিন ধরেই দলীয় আনুগত্য, জাতপাতের সমীকরণ, স্থানীয় নেতৃত্ব এবং সাংগঠনিক শক্তি…

ByByNews Desk Sep 3, 2026

আরজি কর ধর্ষণ-খুন মামলা: পলাতক পানিহাটি পুরসভার প্রাক্তন প্রধান সোমনাথ দে বেঙ্গালুরুতে গ্রেফতার

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর দেহ…

ByByNews Desk Sep 3, 2026

‘রেট কার্ড’ মেনে পঞ্জাবে আইএএস-আইপিএস অফিসারদের বদলি-পদায়ন: ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ বিজেপির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে ‘ট্রান্সফার র‌্যাকেট’ নিয়ে ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ করল বিজেপি। দলের অভিযোগ, পঞ্জাবে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top