News Flash

  • Home
  • দিনের খবর
  • শততম উৎক্ষেপণে সাফল্য ইসরোর, নতুন উচ্চতায় পৌঁছল ভারত 
Image

শততম উৎক্ষেপণে সাফল্য ইসরোর, নতুন উচ্চতায় পৌঁছল ভারত 

তিরুপতি, ২৯ জানুয়ারি (হি.স.): নতুন বছরের গোড়াতেই ইতিহাস সৃষ্টি করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। বুধবার সকালে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে শততম উৎক্ষেপণের নজির গড়লো ইসরো। বুধবার সকাল ৬.২৩ মিনিট নাগাদ দেশীয় ক্রায়োজেনিক্স প্রযুক্তিতে তৈরি ত্রিস্তরীয় রকেট জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (জিএসএলভি)-এফ-১৫ কক্ষপথে স্থাপন করলো এনভিএস-০২-কে। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে হয় এই উৎক্ষেপণ।

ইসরো টুইট করে জানায়, “মিশন সফল! জিএসএলভি-এফ১৫/এনভিএস-০২ মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভারত মহাকাশ নেভিগেশনে নতুন উচ্চতায় পৌঁছেছে!” ইসরো-র চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন বলেছেন, “এই শততম মিশনের কৃতিত্ব হল টিমওয়ার্ক। কঠোর পরিশ্রমের পুরষ্কার হল আরও পরিশ্রম।” শততম উৎক্ষেপণের সাফল্যে ইসরোকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

Releated Posts

বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমার উপর দিয়ে বইছে ৮টি প্রধান নদী

পাটনা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের আটটি প্রধান নদী তাদের নিজ নিজ…

ByByNews Desk Sep 3, 2026

রাজস্থানে পুরভোটের আগে উচ্চবর্ণের অসন্তোষ, চাপে বিজেপি-কংগ্রেস

জয়পুর, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের নির্বাচনী রাজনীতিতে দীর্ঘদিন ধরেই দলীয় আনুগত্য, জাতপাতের সমীকরণ, স্থানীয় নেতৃত্ব এবং সাংগঠনিক শক্তি…

ByByNews Desk Sep 3, 2026

আরজি কর ধর্ষণ-খুন মামলা: পলাতক পানিহাটি পুরসভার প্রাক্তন প্রধান সোমনাথ দে বেঙ্গালুরুতে গ্রেফতার

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর দেহ…

ByByNews Desk Sep 3, 2026

‘রেট কার্ড’ মেনে পঞ্জাবে আইএএস-আইপিএস অফিসারদের বদলি-পদায়ন: ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ বিজেপির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে ‘ট্রান্সফার র‌্যাকেট’ নিয়ে ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ করল বিজেপি। দলের অভিযোগ, পঞ্জাবে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top