News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রী ত্রিপুরা (শ্রী মানিক সাহা) নামে স্বর্ণপদক ঘোষণা
Image

মুখ্যমন্ত্রী ত্রিপুরা (শ্রী মানিক সাহা) নামে স্বর্ণপদক ঘোষণা

আগরতলা, ২৯ জানুয়ারি : মুখ্যমন্ত্রীর নামে স্বর্ণপদক চালু করলো কিং জর্জে’স মেডিকেল ইউনিভার্সিটিআগরতলা: উত্তরপ্রদেশের কিং জর্জে’স মেডিকেল ইউনিভার্সিটি ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নামে একটি স্বর্ণপদক চালু করার ঘোষণা দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সম্পর্কিত বিষয়ে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, “আমার জন্য একটি নস্টালজিক মুহূর্ত। কিং জর্জে’স মেডিকেল ইউনিভার্সিটি, লক্ষ্ণৌ, ডেন্টাল সায়েন্সে বিশেষ দক্ষতা অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের জন্য আমার নামে একটি স্বর্ণপদক চালু করেছে। আমি এই সম্মানের জন্য কেজিএমইউকে ধন্যবাদ জানাই”।

কিং জর্জে’স মেডিকেল ইউনিভার্সিটি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে লেখা রয়েছে, “২০২৪ সালের ২৬ নভেম্বর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগ, ফ্যাকাল্টি অব ডেন্টাল সায়েন্সে আপনার শুভ আগমন উপলক্ষে এবং আপনার অনুপ্রেরণা ও অবদানে মুগ্ধ হয়ে উত্তরপ্রদেশ, লক্ষ্ণৌর কিং জর্জে’স মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য ‘মুখ্যমন্ত্রী ত্রিপুরা (মানিক সাহা) স্বর্ণপদক’ চালু করার ঘোষণা দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সময় স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের মধ্যে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য পুরষ্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Releated Posts

মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট: গত তিনটি অর্থবছরে রাজ্যের বিভিন্ন পুলিশ স্টেশনে মোট ৭টি মহিলা হেল্প ডেস্ক চালু…

ByByReshmi Debnath Aug 31, 2026

ত্রিপুরায় ২৮ সেপ্টেম্বর টিটিএএডিসির ভিলেজ কমিটি নির্বাচন, গণনা ৫ অক্টোবর

আগরতলা, ৩১ আগস্ট: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৮ সেপ্টেম্বর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল-এর অধীন…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

প্রাক্তন ডিজিপির ‘সুইসাইড নোট’ লোপাটের অভিযোগ, তথ্য গোপনের অপরাধে মুখ্যমন্ত্রীকে বহিষ্কারের দাবি সুদীপ রায় বর্মনের

আগরতলা, ৩১ আগস্ট: প্রাক্তন ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার ডিজিপির…

ByByReshmi Debnath Aug 31, 2026

ট্রাফিক আইন লঙ্ঘনে বাড়ছে জরিমানা, তিন বছরে আয় ৫২ কোটি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় গত তিন অর্থবছরে ত্রিপুরা সরকার মোট ৫২ কোটি ৪ লাখ ৭১…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top