News Flash

Image

আজ থেকে বিজেপির দিন গোনা শুরু : জিতেন্দ্র

আগরতলা, ২৯ জানুয়ারি: আজ থেকে বিজেপির দিনগোনা শুরু হয়েছে। সিপিআইএমের ২৪তম রাজ্য সম্মেলন থেকে তার স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে। আজ সিপিআইএমের প্রকাশ্য সমাবেশে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় সিপিআইএমকে রুখতে নিরলসভাবে চেষ্টা করছে বিজেপি। কারণ, প্রকাশ্য জনসম্মেলন করতে জায়গার অনুমতি প্রদানে বাঁধা দিয়েছে রাজ্য সরকার। শেষ মূহুর্তে এসে উমাকান্ত মাঠের আবেদন খারিজ করেছে। এমনকি, ধর্মনগর, সাব্রুম, কমলপুর, সহ একাধিক জায়গা থেকে আগত সিপিআইএমের কর্মী সমর্থকদের বাঁধা দেওয়া হয়েছে। এমনকি পথ আটকে রাখা হয়েছে। খোয়াই এবং কমলপুরে কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিন তিনি জনসমাবেশে বিজেপিকে প্রশ্ন করেন, সিপিআইএমকে এতো ভয় পাচ্ছেন কেন?

এদিন তিনি আরও বলেন, বিজেপির নেতৃত্বরা দাবি করেন ত্রিপুরায় দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সিপিআইএমকে দেখা যায়। তাহলে জনসমাবেশে কর্মী সর্মথকদের আটকানো হচ্ছে কেন। আসলে বিজেপি বুঝতে পেরেছে তাদের দিনগোনা শুরু হয়েছে। তাই ত্রিপুরাবাসীকে সিপিআইএমমুখী হতে দিচ্ছে না বিজেপি। বিভিন্ন কৌশল অবলম্বন করে সিপিআইএমকে আটকানোর ষড়যন্ত্র চলছে।

Releated Posts

জল সংরক্ষণ ও পানীয় জলের নিরাপত্তা নিয়ে দিল্লিতে জলশক্তি মন্ত্রকের সম্মেলন

আগরতলা, ৩ সেপ্টেম্বর: জল সংরক্ষণ, জলসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top