News Flash

  • Home
  • খেলা
  • আন্তর্জাতিক প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপ ২০২৫-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন অরুণাচলের তিন প্যারা-অ্যাথলেট
Image

আন্তর্জাতিক প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপ ২০২৫-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন অরুণাচলের তিন প্যারা-অ্যাথলেট

ইটানগর, ২৮ জানুয়ারি (হি.স.) : সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর শারজায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপ ২০২৫-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন অরুণাচল প্ৰদেশের তিন প্যারা-অ্যাথলেট তেচি দাতাম, তেচি সোনু এবং লিখা নিপা। ২ থেকে ৪ ফেব্রুয়ারি পৰ্যন্ত শারজায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করতে প্যারালিম্পিক কমিটি অব ইন্ডিয়া নির্বাচিত করেছে তাঁদের।

তেচি দাতাম এবং লিখা নিপা শটপুট, ডিসকাস থ্রো, ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড়ে (এফ-৪৬ এবং টি-১৩) প্রতিদ্বন্দ্বিতা করবেন। তেচি সোনু প্রতিদ্বন্দ্বিতা করবেন শটপুট এবং ডিসকাস থ্রো (এফ-৪৪)-তে। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাঁদের নির্বাচন একটি উল্লেখযোগ্য অর্জন। জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি শারজার উদ্দেশ্যে তাঁরা অরুণাচল প্রদেশ থেকে বের হবেন।

প্ৰসঙ্গত, প্রথমে তেচি সোনুকে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করেছিল প্যারালিম্পিক কমিটি অব ইন্ডিয়া। এবার আরও দুই অ্যাথলেটিক তেচি দাতাম এবং লিখা নিপাকে নির্বাচিত করা হয়েছে৷

রাজ্যের ক্রীড়াক্ষেত্রে মাইলফলকের উচ্চ প্রশংসা এবং রাজ্য ও দেশকে গর্বিত করার জন্য উচ্ছ্বাস ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। প্যারা-অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়ে তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডেল পেমা খান্ডু লিখেছেন, ‘যেখানে ইচ্ছাশক্তি আছে, সেখানে উপায়ও আছে! অন্য দুই প্যারা-অ্যাথলিট তেচি দাতাম এবং লিখা নিপাও শারজায় অনুষ্ঠেয় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্যারা অ্যাথলেটিক্স ২০২৫-এ ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছেন। তাঁদের নির্বাচন রাজ্যের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন এবং আন্তর্জাতিক মঞ্চে অরুণাচলের ক্রীড়াবিদদের ক্রমবর্ধমান উপস্থিতি তুলে ধরে।’

Releated Posts

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top