News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামীকাল প্রয়াগরাজ আসছেন অমিত শাহ, ত্রিবেণী সঙ্গমে করবেন পুণ্যস্নান
Image

আগামীকাল প্রয়াগরাজ আসছেন অমিত শাহ, ত্রিবেণী সঙ্গমে করবেন পুণ্যস্নান

প্রয়াগরাজ, ২৬ জানুয়ারি (হি.স.): প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার পঞ্চদশতম দিনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করবেন অমিত শাহ। এই জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। মহাকুম্ভ মিডিয়া সেন্টারের পক্ষ থেকে রবিবার জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার একদিনের সফরে প্রয়াগরাজে আসবেন। তিনি গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে পুনাস্নান করবেন।

সোমবার ১১.২৫ মিনিট নাগাদ প্রয়াগরাজে আসার কথা অমিত শাহের। প্রথমেই তিনি ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করবেন। এরপর মন্দিরে গিয়ে পুজো দেবেন। জুনা আখাড়াতেও যেতে পারেন অমিত শাহ, সেখানে সাধু-সন্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

Releated Posts

সীমানা পুনর্বিন্যাস শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত নির্বাচন: মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত রাজ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে…

ByByNews Desk Sep 21, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top