News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীর বিভিন্ন এলাকার মন্ডলের উদ্যোগে সংবিধান গৌরব অভিযান
Image

রাজধানীর বিভিন্ন এলাকার মন্ডলের উদ্যোগে সংবিধান গৌরব অভিযান

আগরতলা, ২৫ জানুয়ারি : ‘আমাদের সংবিধান আমাদের আত্মসম্মান’ এই স্লোগানের ভিত্তিতে সংবিধান গৌরব অভিযান পালিত হচ্ছে। আজ এই অভিযানের শেষ দিন উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকার মন্ডলের উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিলগুলোতে অংশ নিয়েছেন মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব এবং দলীয় কর্মীবৃন্দ।

সংবিধান গৌরব দিবসকে সামনে রেখে ৮ নং টাউন বদদোয়ালী মন্ডলের পক্ষ থেকে সংবিধান গৌরব অভিযানের আয়োজন করা হয়েছে। আগরতলার রবীন্দ্রভবন এলাকা থেকে মিছিল শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমণ করেছে। মিছিলের নেতৃত্ব দেন মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব।

মন্ডল সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি কখনও আম্বেদকরকে সম্মান জানায় নি, উল্টো শাসক দলের বিরুদ্ধে তাঁকে অবমাননা করার অভিযোগ লাগানোর চেষ্টা করেছে।

তিনি আরো বলেন, আজ সংবিধান গৌরব অভিযানের শেষ দিনে এই মিছিলের আয়োজন করা হয়েছে। মূলত সংবিধান এবং সংবিধান প্রণেতাকে সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ ৬ আগরতলা মন্ডল এর উদ্যোগে সংবিধান গৌরব অভিযান উপলক্ষ্যে একটি বিশাল র‍্যালির আয়োজন করা হয়। এই র‍্যালি ইন্দ্রনগর থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে। এদিনের আয়োজিত র‍্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত , ৬ আগরতলা মন্ডল সভাপতি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা।

Releated Posts

ফ্লিপকার্টের পণ্যবাহী কন্টেইনারে ২,২৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার চালক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: রুটিন তল্লাশি ও নেশাবিরোধী অভিযানের মধ্যেই ফের অনলাইন পণ্যবাহী কন্টেইনারে নেশার সামগ্রী পাচারের চেষ্টা ভেস্তে…

ByByReshmi Debnath Sep 22, 2026

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top